- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পারসেপশনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
শহরের উকিলপাড়া এলাকায় পারসেপশন কোচিং সেন্টারের উদ্যোগে শিক্ষক-অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু। সভায় বক্তব্য দেন শিক্ষক আব্দুল হাই মো. শরীফ, পারভেজ সরকার, একেএম শামসুদ্দোহা শিমুল, আব্দুস সামাদ সুহেল, মাসুদুল হক সর্দার, রুনা বেগম, মোজাদ্দেদ শুভ, অভিভাবকদের মধ্যে শিপা রহমান, আব্দুল মতিন, আলপিনা আক্তার, আলী আকবর, জাহানারা বেগম, পারভীন আক্তার, নজিবুন নেছা, অর্পণা রায়, লাভিন বেগম, নাজনীন বেগম।
আলোচনা সভা শেষে ৬জন শিক্ষার্থীকে বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিরা। বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন, ফারজানা আক্তার (১০ম), নাফিজ ইকবাল জুনেদ (৯ম), রাইসা নুজহাত চন্দ্রিমা (৮ম), মুর্শেদা আক্তার (৭ম), রিমপি রায় (৬ষ্ঠ), তানভীর হোসেন মান্না (৫ম)। এই কোচিং সেন্টারে প্রতিমাসে শিক্ষার্থীদের মূল্যায়ণ পরীক্ষা নেয়া হয়। এই পরীক্ষায় যারা ভাল ফলাফলে উত্তীর্ণ হয়, তাদের মধ্য থেকে বাছাই করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

  • [১]