- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পারসেপশন কোচিং সেন্টারের ‘স্বাধীনতা দিবস’ কুইজ প্রতিযোগিতা

পারসেপশন কোচিং সেন্টারের আয়োজনে ‘১ম পারসেপশন স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা’ এর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পারসেপশন কোচিং সেন্টার সুনামগঞ্জ শাখায়   এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু। কোচিং সেন্টারের সুনামগঞ্জ শাখার নির্বাহী পরিচালক সৈয়দ সানাউল হকের সভাপতিতে ও অর্থ পরিচালক আব্দুল হাই মো. শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একাডেমীর কো-অর্ডিনেটর পারভেজ সরকার, কোর্স কো অর্ডিনেটর আবু জুবায়ের, ইংরেজী শিক্ষক মাসুদুল হক সুমেল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম বিজয়ী এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মুজিবুল হুদা স্যামসাং গ্যালাক্সি ট্যাব, ২য় বিজযী বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র আবুল হাসনাত সোহান মোবাইল ফোন এবং ৩য় বিজয়ী এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মাইনুল ইসলাম বায়োজিদ সায়েন্টিফিক ক্যালকুলেটর পায়।  (প্রস বিজ্ঞপ্তি)

  • [১]