- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পারিবারিক দ্বন্দ্বের জেরে দোকান ভাংচুর

স্টাফ রিপোর্টার
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাজারে দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার সময় কামারখালের পাশর্^বর্তী শাহ আরফিন রেস্টুরেস্ট নামের দোকানে এই ঘটনা ঘটেছে। এসময় দোকানের মালিক মো. রাসেল ও তার মামাতো ভাই মো. হৃদয় আহত হয়েছেন।
দোকানদার সূত্রে জানা যায়, আব্দুলা আল মামুন শুভ ও আলী আশরাফের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিলো। তার জের ধরে দোকানে হামলা চালানো হয়। এসময় দোকানের ৭আসবাবপত্র ভাংচুর করা হয়। আহত মো. হৃদয় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শাহ আরফিন রেস্টুরেস্ট এর মালিক মো. রাসেল বলেন, ভাংচুরের ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • [১]