- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পার্কের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার রাত ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর পাশে উপজেলা চত্বরে এই পার্কের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহারীয়ার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামীলীগের শ্রম বিষযক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, শিক্ষা ও মানবসম্পদ বিষযক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, যুবলীগ নেতা পাভেল আহমদ ও ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র, সামছুল আবেদীন রাজন ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।

  • [১]