বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যৌতুক না দেয়াতে স্ত্রীর সারা শরীর থেতলে দিয়েছি পাষন্ড স্বামী। গত শুক্রবার রাতে সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বামীসহ ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ডলুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র আজিজুল হক (২৮) কয়েক বছর আগে একই ইউনিয়নের পুরান মথুরকান্দি গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী আজিজুল হক শ্বশুরের কাছ থেকে যৌতুক এনে দেয়ার জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। দরিদ্র পিতার কাছ
থেকে যৌতুক এনে দেয়া সম্ভব না বলে স্ত্রী অপারগতা প্রকাশ করেন। এ জন্য তাকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হয়েছে। শুক্রবার রাতে স্বামী আজিজুল হক ১ লক্ষ টাকা যৌতুক এনে দেয়ার জন্য স্ত্রীকে চাপ দেয। পূর্বের ন্যায় স্ত্রী অপারগতা প্রকাশ করলে স্বামী আজিজুল হক কাঠের লাঠি দিয়ে হাত, পা, পেট, পিঠ, ঘাড়সহ সারা শরীর থেতলে দেয়। ঘটনার ৪ দিন পর খবর পেয়ে তার পিতা মেয়েকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় রবিবার বিশ্বম্ভরপুর থানায় ওই মহিলার স্বামী আজিজুল হক সহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।