- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাহাড়পুর বাজারে অগ্নিকাণ্ড-শাল্লার ব্যবসায়ীদের ৪ কোটি টাকার ক্ষতি

পি সি দাশ, শাল্লা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়পুর বাজারের ব্যবসায়ী বিষ্ণুপদ দাসের মালিকাধীন দোকানটি বন্ধ থাকায় কেউই অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারেননি। আগুন দ্রæত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই এলাকায় জাল ও কাপড়ের দোকান বেশি হওয়ায় মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় কেউ কাছে যেতে পারেননি।
গত শুক্রবার বেলা ৩.২৮টায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজার অগ্নিকাÐ হয়। আগুনে পুড়ে ধ্বংস হয় গেছে প্রায় ৬২টি দোকান ঘর। অগ্নিকাণ্ডে ৫ ঘন্টায় প্রায় ৩০ কোটি টাকার মালামালসহ দোকান ঘর বিনষ্ট হয়ে গেছে।
শনিবার সকালে সরজমিন গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে বাজার যেন শ্মশানে পরিণত। অনেকেই ধ্বংস হয়ে যাওয়া দোকানের সামনে কাঁদতে দেখা যায়। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা বাজারের বড় ব্যবসায়ী মাটিয়ারখারার গ্রামের বিশ্বজিৎ দাস জানান, প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেই তিনি কেঁদে ফেলেন।
অগ্নিকান্ডে পাহারপুর বাজারের ব্যবসায়ী শাল্লা উপজেলার প্রতাপপুর গ্রামের রাসমনি দাসের ২৭ লাখ, ব্যবসায়ী হরিপদ দাসের প্রায় দেড় কোটি, বিষ্ণু দাসের ২৪ লাখ, বিধান দাসের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী হরিপদ দাস বলেন, আমি কি করি ভাই বুঝতে পরছিনা, আমার কথা বলার ভাষা নাই। প্রায় ২ কোটি টাকার ব্যবসায় উন্নতি করেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেছে বলেই হাউ মাউ করে কাঁদতে থাকেন।
একই গ্রামের রাসমনি দাস বলেন, আমার সব শেষ কি করে যে বাঁচবো জানিনা। তিনি জানান নগদ টাকা সহ ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য একজন ব্যবসায়ী বিষ্ণুপদ দাসের ৩০ লাখ, বিধান দাসের ২৪ লাখ টাকার মাালামালসহ শাল্লার কয়েকটি গ্রামের লোকজনের দোকান আগুনে পুড়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শাল্লা প্রতাপপুর গ্রামের বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি। তাদের ক্ষয়ক্ষতি হিসেব করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। সেই আলোকে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • [১]