- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাহাড়ি ঢলে ভেসে গেছে কোটি টাকার বালি-পাথর

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে ফাজিলপুর বালি পাথর মহালের কোটি টাকার বালি-পাথর ভেসে গেছে। শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে রক্তি নদীর তীর ঘেষা ফাজিলপুর বালি পাথর মহালের মসজিদের পাশের প্রায় ১শ’ মিটার সড়ক পানির প্রবল ¯্রােতে তলিয়ে গেছে। সেই সাথে ভেসে গেছে মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স জমিলা স্টোন ক্র্যাশারের স্টক করা প্রায় ৫০ হাজার সেফটি এলসিকৃত ক্র্যাশার মেশিনে ভাঙা চুনাপাথর ও প্রায় ২০ হাজার সেফটি সিলেট বালি। ফলে দুই ব্যবসায়ী প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন বাল পাথর ব্যবসায়ীরা।
জাহিদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. আবুল কাশেম জানান, গত ৬ মাস আগে ব্যাংক লোন ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে এলসিকৃত চুনাপাথর ও সিলেটবালি কিনে স্টক করেছিলাম। কিন্তু পাহাড়ী ঢলে সকল বালি- পাথর পানির ভেসে গেছে। বালি পাথরের সঙ্গে তাদের দুইটি অফিস ঘরও বানের পানি ও ঝড়ে উড়ে গেছে।
জমিলা স্টোন ক্র্যাশারের স্বত্তাধিকারী মিজানুর রহমান বলেন, ২টি স্টিলবডির বাল্কহেড নৌকা লোড করার কথা ছিল। বানের পানি আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। এখন কিভাবে ব্যাংক লোন পরিশোধ করব, কিভাবে আবার ব্যবসা শুরু করব কিছুই বুঝতে পারছি না। গত ২দিন ধরে ২০/৩০জন শ্রমিক দিয়ে কিছু মাল উঠানো চেষ্টা করছি। যাতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারতে পারি।

  • [১]