- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিআইসি’র জন্য বিদেশ থেকেও তদবির হয়

স্টাফ রিপোর্টার
হাওর রক্ষা বাঁধ নির্মাণে গঠিত জেলা কমিটির সভায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ ঠেকাতে হবে। মনে রাখতে হবে নীতিমালার বিষয়টিও। বাঁধ নির্মাণ হচ্ছে অকাল বন্যা থেকে ফসল রক্ষার জন্য। খাল খনন, হাওর থেকে ফসল কেটে নেবার পথ দেখার জন্য অন্য অন্য ডিপার্টমেন্ট আছে। পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) নেবার জন্য আমার কাছেও তদবির হয়, এমনকি দেশের বাইরে থেকেও তদবির আসে। মাথায় রাখতে হবে আমরা জনগণের জন্যই কাজ করছি। এবার অর্থ বরাদ্দেও সীমাবদ্ধতা আছে।

  • [১]