- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলায় গণশুনানী না করে ফসল রক্ষা বাঁধের পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা পিন্টু চন্দ্র চৌধুরী। ছায়ার হাওরে ৮৫ নম্বর পিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, সংশোধিত কাবিটা (বাপাউবো) নীতিমালা ২০১৭ অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে পিআইসি গঠন করতে বাঁধ সংশ্লিষ্ট প্রকৃত কৃষক যাচাই করার জন্য সরাসরি গণশুনানীর নির্দেশনা দেওয়া আছে। কিন্তু শাল্লা উপজেলার ছায়ার হাওরে উপ-প্রকল্পের ৮৫ নম্বর পিআইসি সভাপতি মোছা. ফাতেমা ও সদস্য সচিব গনেশ দাস তাদের কারোরই ওই বাঁধ এলাকায় কোনো জমি নেই। অভিযোগপত্রে সরকারি নীতিমালা অনুসরণ করে ছায়ার হাওর ৮৫ নম্বর পিআইসি পুনঃগঠন করে বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বললেন, গণশুনানী করেই পিআইসি গঠন করা হয়। অভিযোগ পাওয়ার পরে তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের ওখানে জমি আছে।

  • [১]