- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক যুক্তরাষ্ট্রে গেছেন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসাবে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গেছেন। পিএসসি’র এই প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের পাবলিক সার্ভিসের
জন্য প্রার্থী বাছাই, আধুনিক এবং প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে থাকেন, সে সম্পর্কে সম্মুখ অভিজ্ঞতা বিনিময় করবেন।
এই সফরের মাধ্যমে নতুন সহ¯্রাব্দে প্রজাতন্ত্রের জন্য যুগপযোগি কর্মী বাহিনী নির্বাচন ও বাছাইয়ের জন্য যেসব নতুন উদ্যোগ গ্রহণ করা আবশ্যক, সেসব অভিজ্ঞতা বিনিময় করবেন পিএসসি’র প্রতিনিধি দল। যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আধুনিক কর্ম পদ্ধতির সহায়ক হবে।
প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হয়ে বাংলাদেশে ফিরবেন।

  • [১]