স্টাফ রিপোর্টার
পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিছ আলী বীর প্রতীক। বৃহস্পতিবার তিনি মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি উচ্চ বিদ্যালয়, মিতালী উচ্চ বিদ্যালয়, পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়, দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয়ের পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময়
পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া, প্যানেল চেয়ারম্যান ইব্রাহীম আলী, আ.লীগ নেতা নুর মিয়া, বরুণ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।