- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিছিয়ে গেল জগন্নাথপুরের সাত ইউনিয়নের নির্বাচন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের আগামী ৭মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চতুর্থ ধাপের (৭ মে) জগন্নাথপুর উপজেলায় কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। পিছিয়ে গেছে উপজেলার ইউনিয়ন নির্বাচন।  নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থধাপের ইউনিয়ন নির্বাচনের ৭৪৩টি ইউনিয়নের তালিকায় সুনামগঞ্জের কোন ইউনিয়নের নির্বাচনে নাম না থাকায় নির্বাচন পিছিয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ইউনিয়ন নির্বাচন পিছিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমরা মনে করেছিলাম চতুর্থ ধাপে ৭মে উপজেলার ইউনিয়নগুলোর  নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আমরা প্রস্তুুতি শুরু করেছিলাম। কিন্তু নির্বাচন  কমিশন ঘোষিত চতুর্থ ধাপের তফসিলে নাম না থাকায় ৭মে কোন নির্বাচন হবে না। আশা করা যাচ্ছে পঞ্চমধাপের ২৮ মে জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে নির্বাচন হতে পারে। আগামী সপ্তাহে পঞ্চমধাপের ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা হবে।’
উল্লেখ্য, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মীরপুর ইউনিয়নে সীমান্ত সংক্রান্ত আইনী জটিলতায় গত এক যুগ ধরে নির্বাচন না হলেও অপর সাতটি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুুতি শুরু হয়।  

  • [১]