- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিছিয়ে গেল তাহিরপুর ছাত্রলীগের সম্মেলন

বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেল তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৯ এপ্রিল শনিবার তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৩ এপ্রিল বুধবার তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]