- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে হবে -চুমকি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শুক্রবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, ‘জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে মডেল। সেই ক্ষেত্রে আমার যেইসব জেলাগুলোয় চ্যালেঞ্জ ফেইল করছি, এরমধ্যে সুনামগঞ্জ একটি। আপনাদের সকলকে এর থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে।’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের অধিকাংশ এলাকা বছরের ৬ মাস পানির নিচে থাকে। ফলে পরিবেশগত কারণেও মেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়।
বাল্য বিয়ের বিষয়ে তিনি বলেন, আমরা যদি বাল্য বিয়ে কমাতে চাই। কি পরিস্থিতিতে অভিভাবকরা বাল্য বিয়ে দিচ্ছেন তা আমাদের জানতে হবে এবং সমাধান করতে হবে। বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাদের সচেতন করতে হবে।
এসময় তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নারী ও শিশুর প্রতি সহিংসতায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মিজানুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।Pic-Derai-10-11-17
এদিকে দুপুরে প্রতিমন্ত্রী চুমকি দিরাইয়ের ফিমেইল একাডেমীতে এতিম – অসহায়   কারিগরি শিক্ষার্থী কিশোরীদের জীবনমান উন্নয়নের জন্য ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় তিনি বলেন,  নারীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে তার সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে হলে নারীদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ানস্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রতিষ্ঠাতা, জামিল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পি কে চৌধুরী, কর্মসূচি পরিচালক জিলাল উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,  দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল।

  • [১]