- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিটিআই প্রাঙ্গণের বধ্যভূমিতে ফলক উন্মোচন

স্টাফ রিপোর্টার
বিজয়ের মাসের শেষ দিন থেকে সুনামগঞ্জের ১৭ টি বধ্যভূমিতে স্মৃতিফলক বসানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আগামী মার্চ মাস পর্যন্ত বধ্যভূমি পরিচ্ছন্ন এবং ফলক লাগানো হবে। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা-জনতার সহযোগিতায় বধ্যভূমির স্মৃতি ধরে রাখার জন্য স্থাপনা নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। রোববার সকালে সুনামগঞ্জ শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণের বধ্যভূমিতে স্মৃতিফলক লাগানোর সময় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এসব কথা জানান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হায়েনারা মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে যেখানে মাটিচাপা দিয়ে রেখেছে সেই সব স্থানকে চিহ্নিত করে রাখার জন্যই এই উদ্যোগ।
পিটিআই প্রাঙ্গণে ফলক উন্মোচনের সময় সিভিল সার্জন    
ডা. আশুতোষ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুজিবুর রহমান, মালেক হোসেন পীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংখ্যার জন্য কবিতা

  • [১]