- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিটিআই বধ্যভূমিতে জেলা উদীচীর মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
গণহত্যা দিবস উপলক্ষে পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা উদীচী। শনিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের পর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা করা হয়।
জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অভিজিৎ চৌধুরী, অঞ্জন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, মাঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব, নাট্য সম্পাদক পুলক রাজ, চলচ্চিত্র ও চারুকলা সম্পাদক অয়ন চৌধুরী, নাট্যকর্মী পিয়াল, নাঈম প্রমুখ।

  • [১]