স্টাফ রিপোর্টার
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা প্রশাসন। সন্ধ্যা ৬টায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক সাজেদুল হাসান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ। এসময় সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যোগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে রাত ৯টায় মুহূর্তেই নিভে যায় বিভিন্ন স্থানের সব আলো।