স্টাফ রিপোর্টার
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৌর শহরের পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদর কমান্ডের পক্ষে কমান্ডার মো.আব্দুল মজিদ, সুরমা ইউনিয়ন কমান্ডার আবুল কালাম, পিটিআই পরিবার, সুনামগঞ্জ জেলা কারাগার, জেলা মহিলা পরিষদ, জেলা উদীচীসহ বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে সুনামগঞ্জ যুব ইউনিয়ন মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।