- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পিয়াস হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাতকের প্রতিবাদসভা

ছাতক প্রতিনিধি
ছাতকে সিএনজি চালক প্রণয় চৌধুরী পিয়াস হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা শনিবার বিকেলে মানিকগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সভাপতিত্বে এবং মারুফ আহমদ ও জুনেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৬ আগস্ট উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রণব চৌধুরী পুত্র প্রণয় চৌধুরী পিয়াসকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দু’আসামীকে গ্রেপ্তার করলেও রহস্যজনক কারণে অন্যান্য খুনীরা আজও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ জেলা অটোরিক্সা শ্রমিক সংগঠন ও      ইউনিয়নবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
বক্তারা আসামীদের গ্রেফতারে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনু মিয়া, করম আলী, মাফিজ আলী, আব্দুল হাই, আব্দুল হান্নন, সনজু চৌধুরী, রনজিত চৌধুরী কংকু, হাজী রাশিদ আলী, আব্দুস সামাদ আজাদ, সিরাজগঞ্জ সি.এন.জি স্ট্যান্ডের সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কাজি এনামুল হক, ইউপি সদস্য ইলিয়াছুর রহমান, মখলিছ আলী, বলরাম দেব, বিক্রম আলী, অমর পাল, আশরাফ আলী, সেলিম আহমদ, সুজন মিয়া, এখলাছ মিয়া, সজল মিয়া, কৃষ্ণ দেব, সাদ মিয়া প্রমুখ।  

  • [১]