- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পীর মিসবাহকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সুনামগঞ্জ পিছিয়ে পড়া একটি জনপদ। কোন প্রকার হিংসা, রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। শিশুদের  মেধা বিকাশের জন্য উপযোগি পরিবেশ তৈরি করতে হবে। ব্যক্তি ও দলীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে হবে। আমাদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাহলেই   পরিবার, সমাজ, দেশ ও জাতি উন্নত হবে। মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চৌদ্দগ্রামবাসীর আয়োজনে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল করিম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো.আব্দুল হাই,জেলা জাতীয় পার্টি নেতা রশিদ আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার, ইউপি সদস্য জাহানারা বেগম, খোকন মিয়া, জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কদ্দুস মাখন, ফারুক মেনর, জসিম উদ্দিন, সাজাদ্দুর রহমান সাজু, মো.সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা ফুজায়েল আহমেদ।

  • [১]