স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র হাতে ফুলের শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিক ভাবে সদর উপজেলার উত্তর সুরমা বন্ধন সমবায় সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কোষাদক্ষ মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে ২৫০ জন লোক জাতীয় পার্টিতে যোগদান করেন। মঙ্গলবার দুপুরে হাসন নগরে জাতীয় পার্টির আহবায়ক’র বাসভবনে জাতীয় পার্টিতে যোগদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মো. রশিদ আহমদ, মো. সাইফুর রহমান সামছু, জাপা নেতা শওকত আলী, সিরাজুল ইসলাম, ইসমাইল, এরশাদ প্রমূখ।