- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুজোর সময় নির্ঘণ্ট

(বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে)
পঞ্চমী ২৫ সেপ্টেম্বর, ৮ আশ্বিন সোমবার। পঞ্চমী সকাল ৮/২৮ পর্যন্ত। সন্ধ্যায় দেবী দুর্গার বোধন।
ষষ্ঠী ২৬ সেপ্টেম্বর, ৯ আশ্বিন মঙ্গলবার। ষষ্ঠী বিকেল ৪/৪১ পর্যন্ত। শ্রীশ্রী দুর্গাষষ্ঠী। ৮/২৯ থেকে ৯/২৯ মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী  
 বিহিত পুজা প্রশস্তা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী ২৭ সেপ্টেম্বর, ১০ আশ্বিন বুধবার। সপ্তমী রাত্রি ৭/০৯ পর্যন্ত। সকাল ৮/২৯ মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। শ্রীশ্রী দেবীদুর্গার নৌকায় আগমন ফল শস্য ও জলবৃদ্ধি। রাত্রি ১১/০৪ থেকে ১১/৫২ মধ্যে দেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।
অষ্টমী ২৮ সেপ্টেম্বর, ১১ আশ্বিন বৃহস্পতিবার। অষ্টমী রাত্রি ৯/৩৭ পর্যন্ত। সকাল ৯/২৯ মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। মহাষ্টমী ও বিরাষ্টমীর ব্রতোপবাস।
সন্ধিপূজা রাত্রি ৯/১৩ থেকে সন্ধিপূজা আরম্ভ।  রাত্রি ৯/৩৭ গতে বলিদান। রাত্রি ১০/০১ মধ্যে সন্ধিপূজা সমাপন।
নবমী ২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন শুক্রবার। নবমী রাত্রি ১১/৫০ পর্যন্ত। সকাল ৮/২৯ মধ্যে দেবীর মহানবমী পূজা প্রশস্তা।
দশমী ৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন শনিবার। দশমী রাত্রি ১/৩৬ পর্যন্ত। সকাল ৬/৫৯ থেকে ৯/২৯ মধ্যে দেবীর দশমী পূজা ও বিসর্জন প্রশস্তা। বিসর্জনান্তে দেবীর অপরাজিতা পূজা। শ্রীশ্রী দেবীদুর্গার ঘোটকে গমন ফল ছত্রভঙ্গ।

  • [১]