- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুনর্মিলনী

জগন্নাথপুর আ.লীগ
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী সভা বৃস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায়   
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল তাহিদ,উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল মিয়া তালুকদার, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী ল গের সভাপতি সুন্দর আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ আলী কাবেরী, সেক্রেটারী আবুল খয়ের ইসরাইল,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ, সজিব রায় দুর্জয়, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস প্রমুখ।
সভায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ সেপ্টেম্বর তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত হয়।
মোহনপুর ইউনিয়ন যুবকল্যাণ সমিতি
জয়নগরবাজার সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে বুধবার সন্ধ্যায় মোহনপুর ইউনিয়ন যুবকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি জনিক মিয়ার সভাপতিত্বে ও সাজু আহমেদ তালুকদারের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব  মো. আপ্তাব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, সাবেক ছাত্র নেতা আখলাকুর রহমান, ইউপি সদস্য মো. শামছুন্নুর, আমিরুল ইসলাম, এম.আর রাসেল, সাহাব উদ্দিন, আলী আহমদ বাবলু প্রমুখ।
কলকলিয়া ইউপি ছাত্রলীগ
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার ঈদ-পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি কামাল হোসেন, শের আলী, যুগ্ম সম্পাদক সোহেল হাসান, প্রচার সম্পাদক লিকসন আহমদ, সহ-প্রচার সম্পাদক সেবু তালুকদার, অর্থ সম্পাদক রিংকু দেব, সহ-সম্পাদক জহিরুল ইসলাম, সুমন আহমদ, ছাত্রলীগ নেতা শাহ সালমান, জিলু মিয়া, শিব্বির আহমদ, শাকিল আহমদ, আলী নেওয়াজ, সাজন মিয়া, রেদুয়ান মিয়া, জাহিদ হাসান, সানোয়ার হোসেন, সুলেমান হোসেন,   মেহরাজ  আহমদ, মিন্ঠু মিয়া, মিজান মিয়া, আলী নুর, আব্দুর রহমান, শিহাব উদ্দিন, মামুনুর রশিদ, অজয় বৈদ্য, রাজন চন্দ্র, লিকসন দাস প্রমুখ।
বিশ্বম্ভরপুরে পুসাব
স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স এসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) প্রকাশিত ম্যাগাজিন সায়র’র মোড়ক উন্মোচন, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পুসাব’র উদ্যোগে শুক্রবার উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
পুসাব সভাপতি জাবি শিক্ষার্থী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঢাবি শিক্ষার্থী উবায়দুল হকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা জাপা সভাপতি আব্দুর রহমান, বিশ্বম্ভরপুর সমিতি সিলেট’র সভাপতি ও সিলেট মেট্রোপলিটন ডিবি ইন্সপেক্টর  শাহ হারুনুর রশিদ, ডিবিডি কলেজ প্রভাষক মশিউর রহমান, প্রভাষক রেশমা আক্তার, পুসাব সহ সভাপতি শাবিপ্রবি শিক্ষার্থী কানন দাশ জিংকু, পুসাব সদস্য ঢাবি শিক্ষার্থী জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন পুসাব অর্থ সম্পাদক সৌরভ দেবনাথ।  

  • [১]