- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুরাতন শিল্পকলা একাডেমি এখন আব্দুল হাই মিলনায়তন

স্টাফ রিপোর্টার
পুরাতন শিল্পকলা একাডেমিকে এখন প্রয়াত সাহিত্যিক আব্দুল হাই এর নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে পুরাতন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের নাম হবে ‘আব্দুল হাই মিলনায়তন’।  
জেলা শিল্পকলা    একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন বলেন,‘আব্দুল হাই ছিলেন শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি নিবেদিত প্রাণ সাংস্কৃতিক সংগঠক ও সাহিত্যিক ছিলেন। প্রয়াত এই গুণী মানুষের নামে পুরাতন শিল্পকলা একাডেমিকে নামকরণের প্রস্তাব আমিই উত্থাপন করেছি। সভায় জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মহোদয়ও ছিলেন। সকলেই এ বিষয়ে একমত হয়েছেন।    

  • [১]