স্টাফ রিপোর্টার
শহরের পুরাতন সার্কিট হাউসকে অবিকল সংরক্ষণ, ১৯৫৬ সালে আসা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ, আগের সিঁড়িকে আগের মতো রাখা, আগের পাঠাতনের মতো কাঠের মেঝে করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে দৃষ্টিনন্দনভাবে পুরো সার্কিট হাউস ক্যাম্পাসকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন শহরের বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের আহ্বানে বিশিষ্টজনেরা বৃহস্পতিবার বিকালে পুরাতন সার্কিট হাউস প্রাঙ্গণে সমবেত হয়ে এই সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাশেদ ইকবাল চৌধুরী, পৌর সভার মেয়ার নাদের বখত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক সম্পাদক বিজন সেন রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার প্রমুখ।