স্টাফ রিপোর্টার
ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান হয়েছে। ১৭ অক্টোবর এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। শুক্রবার সকালে শহরের লঞ্চঘাট এলাকায় স্কাউট ভবনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা হৃষিকেশ আদিত্য প্রমুখ।
এতে প্রশিক্ষণ দেন কনসালটেন্ট মেডিসিন ও ডায়বেটিক বিশেষজ্ঞ ডা: আব্দুর নূর, সদর হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: এনামুল হক, ডা. একেএম মফিজুল ইসলাম, ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী ও সিভিল সার্জন কার্যালয়ের ওমর ফারুক। এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট। প্রশিক্ষণে ১২৫ জন পুরোহিতকে সামাজিক মূল্যবোধ, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।