- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুরো সময়টাতেই ক্ষুব্ধ ছিলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টার থেকে নামার সময়-ই আওয়ামী লীগের বিভিন্ন পক্ষের নেতাদের ভিড় ও ধাক্কাধাক্কি দেখে ক্ষুব্ধ হন। হেলিকপ্টার থেকে উদ্বোধনী ফলকে যাওয়া পর্যন্ত দুই বার তিনি দাঁড়ান এবং ক্ষোভ প্রকাশ করেন।
ধাক্কাধাক্কির মধ্যেই ফলক উন্মোচনের পর ছোট মঞ্চে প্রতিযোগিতা করে নেতাদের উঠায়ও মন্ত্রী বিরক্ত হন। এক পর্যায়ে মন্ত্রী        
বলেন, ‘আমরা এতো নেতা চাই না, আমি নেতাদের ধাক্কায় দাঁড়াতে পারছি না। আমরা নেতা নয়, কর্মী চাই’।
নামকরণ ও সুনামগঞ্জ-সিলেট সড়কসহ যোগাযোগ ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখার সময় জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল জ্যেষ্ঠ নেতার মন্তব্য শুনে ক্ষুব্ধ হন মন্ত্রী। এক পর্যায়ে ঐ নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাকে ডিক্টেক্ট করবেন না’।

  • [১]