- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘পুলিশ দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না’

স্টাফ রিপোর্টার
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের আলফাত স্কয়ার এলাকা অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্টেশন এলাকায় এসে কর্মসূচি সমাপ্ত করেন। বিক্ষোভ মিছিলের আগে পুরাতন বাসস্টেশনে সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মল্লিক মহিউদ্দিন সুহেল, সৈয়দ মো. তিতুমীর, আব্দুল মোতালেব খান, অ্যাড, মাশুক আলম, আ.ত.ম মিসবাহ, অ্যাড. শেরনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, আবুল মনসুর শওকত, আনিসুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসির উদ্দিন লালা, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস, সদস্য সচিব হারুনুর রশিদ, কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ খুব কষ্টে আছে। চারদিকে হাহাকার আর হাহাকার। এই কষ্ট থেকে মানুষ মুক্তি চায়। দেশের মানুষকে মুক্তি দিতে তাদের গণতন্ত্র, অধিকার ফিরিয়ে দিতে আমরা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো। পুলিশ দিয়ে আর আমাদের দাবিয়ে রাখা যাবে না।

  • [১]