স্টাফ রিপোর্টার
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শন্তি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। জেলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার প্রদান করা হয়। পুলিশ সুপার সুনামগঞ্জ বিপিএম মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদিন।