স্টাফ রিপোর্টার
জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক বিগত সভার কার্যবিবরণী থেকে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলোর উপর আলোকপাত করেন।
জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অংশগ্রহণমূলক বার্ষিক সমন্বিত পুষ্টি পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ টেকনিক্যাল ম্যানেজার মো. হাসানউজ্জামান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাৎসরিক কর্ম পরিকল্পনা তৈরীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই পরিকল্পনাকে হাওরাঞ্চলের মানুষের টেকসই জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপযোগী করে আরও সমৃদ্ধ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
সভা সঞ্চালন করেন কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ প্রকল্পের টেকনিক্যাল অফিসার শ্রী অরূপ রতন দাশ।