- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
‘মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ এবং পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন’র সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক প্রমুখ।
কর্মশালায় বক্তাগণ মাতৃদুগ্ধ এর সুফল বর্ণনা করেন ও বাড়তি খাবার মাতৃদুগ্ধের সমকক্ষ বা বিকল্প নয় উল্লেখ করে আইনের বিভিন্ন দিকে আলোকপাত করেন।

  • [১]