- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুসাবের ৯ম কার্যনির্বাহী কমিটি গঠন

বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর ৯ম কার্যনির্বাহ কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী তানজিলা জামান রেমি এবং সাধারণ সম্পাদক হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম কোন নারী সভাপতি নির্বাচিত হলেন।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সংগঠনটির ৯ম ইদ পুনর্মিলন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান শেষে ১ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করেন পুসাবের ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পদে আরিফুল হক (বশেমুরবিপ্রবি), আমির হামজা (সিকৃবি), সুমা আক্তার (জাককানইবি), তৌফিকুর রহমান শিশির (যবিপ্রবি); যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম রুমান (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও বাবুল মিয়া (সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ); কোষাধ্যক্ষ পদে নূরুল আমিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সহ-কোষাধ্যক্ষ পদে নুসরাত জাহান জেরিন (শাবিপ্রবি); সাংগঠনিক সম্পাদক পদে দুর্জয় বর্মন (রাজশাহী বিশ্ববিদ্যালয়); সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুলক কুমার দাশ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়) ও রণবিজয় তালুকদার প্রিতম (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, ঢাকা); দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান রহমান (শাবিপ্রবি); প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনিয়া আক্তার (ঢাবি) ও প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক পদে নাফিসা তাবাসসুম (শাবিপ্রবি); ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে মিসবাহ উদ্দিন (বরিশাল বিশ্ববিদ্যালয়) ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ-সম্পাদক পদে মো. তোফাজ্জল হোসেন (শাবিপ্রবি); মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মাসুক বিল্লাহ (সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ); শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আবদুর রহমান (শাবিপ্রবি); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আরিফ রব্বানী (শাবিপ্রবি) ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম নিরব (নোবিপ্রবি); আইন বিষয়ক সম্পাদক পদে মো. জীবন ভুঁইয়া (কুমিল্লা বিশ্ববিদ্যালয়); ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন (শাবিপ্রবি); ব্যবস্থাপনা বিষয়ক সহ-সম্পাদক মো. আল মাছুম (শাবিপ্রবি); সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বন্যা বিশ্বাস তৃষা (সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ); জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে নুরুল আবেদীন (চবি); সহ জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে শাহনাজ আক্তার (শাবিপ্রবি); আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে হীরা আক্তার (শাবিপ্রবি); ক্রীড়া সম্পাদক পদে মো. রোকন আহমেদ (বরিশাল বিশ্ববিদ্যালয়); স্বাস্থসেবা বিষয়ক সম্পাদক পদে রাসেল আহমেদ (শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, হবিগঞ্জ); সমাজকল্যান বিষয়ক সম্পাদক পদে নুর মোহাম্মদ (শাবিপ্রবি); পাঠাগার বিষয়ক সম্পাদক পদে মাছুমা আক্তার রাণী (শাবিপ্রবি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মির্জা মো. নাজমুস মেহেদী (রুয়েট); শুভ রঞ্জন দাশ (যবিপ্রবি); সৌরভ তালুকদার (জাবি); রাজন বিশ্বাস (জাককানইবি); হাবিবুর রহমান (মাভাবিপ্রবি) নির্বাচিত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]