- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি’র মানববন্ধন

লিপসন আহমদ
প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬’র কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সকল দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন, বিক্ষোভ মিছিল ও মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখা। রোববার দুপুর ১২ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি মিঠু রায়, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সহ সভাপতি আবুল হোসেন, ব্যবসায়ী পল্টু পাল, রিপন শেখ, জাহাঙ্গীর আলম, দ্বিপায়ন সরকার, স্বপন কুমার দাস, আব্দুস সালাম, মুহিবুর রহমান, শামছু প্রমুখ অংশ নেন। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন,‘বাংলাদেশের ৯৫ ভাগ দরিদ্র শিক্ষার্থী এবং অভিভাবকের কথা বিবেচনায় এনে শিক্ষা আইনের কয়েকটি  
উপধারা বাতিল করতে হবে’।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কিছু উপধারা সংশোধনের দাবিতে সকল লাইব্রেরী বন্ধ রেখে মুখে কালো কাপড় বেধে স্থানীয় শহীদ মিনারে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
দিনব্যাপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুস্তক ও প্রকাশক সমিতির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাও. অলি উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সহ-সভাপতি মাও.সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মিজি, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, কোষাধক্ষ্য  মাও.সামছুল ইসলাম,মাও.আলী আহমদ, ক্বারী নুরুল ইসলাম খান শিহাব, ক্বারী আব্দুন নুর, মো. আফদ্বাল হোসাইন,রুহেল আহমদ, আনছার মিয়া, শাকিল আহমদ, জুবায়ের আহমদ,রাসেল আহমদ, আরিফুল হক, হোসাঈন আহমদ প্রমুখ।

  • [১]