- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু

জাতীয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে গত ১ এপ্রিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলনে নৃপেশ তালুকদার নানু কে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন   পরিষদেরও সভাপতি।
নৃপেশ তালুকদার নানু কে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিয়োগ করায় কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দকে  অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক , সহ সভাপতি রমেন্দ্র কুমার দে , দেবব্রত দাস, কোষাধ্যক্ষ মানব চৌধুরী , দপ্তর সম্পাদক শুভব্রত বসু, পূজা সম্পাদক স্বপন কুমার দাস , সদর উপজেলা পরিষদের সম্পাদক বিমান রায় , পৌর পূজা পরিষদের সভাপতি প্রদীপ চৌধুরী , সম্পাদক সন্তু রায় , জেলা দপ্তর সম্পাদক সুমন সাহা , জেলা প্রচার সম্পাদক ও কাউন্সিলর চঞ্চল লোহ । জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ , সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী ,প্রেসিডিয়াম সদস্য এড. মলয় চক্রবর্তী রাজু , অভিজিৎ চৌধুরী । জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস , সম্পাদক চন্দন প্রসাদ রায়, তারকব্রহ্ম হরিনাম পরিষদের সভাপতি রূপঙ্কর দাস ও সম্পাদক চন্দন দাস,  জেলা সৎসঙ্গ বিহার এর সভাপতি বিষ্ণুপদ গোস্বামী , সম্পাদক অসিত দাস, শ্রীকৃষ্ণ চৈতণ্য সেবা সংঘ এর সাধারণ সম্পাদক এড. প্রণব কান্তি দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ।   
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]