- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূর্বইব্রাহীমপুরে নৈশ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার
শহরতলীর পূর্বইব্রাহীমপুর গ্রামে ঈদুল আজহা উপলক্ষে তিনদিনব্যাপী শিশুদের নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গ্রামের সুরমা নদীরপাড়ে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিন রাত ৮টা থেকে ২টা পর্যন্ত এই টুর্নামেন্টে শত শত মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় ক্রীড়ামোদীরা।
টুর্নামেন্টে স্থানীয় ১৮টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন রাসেল আহমদ ও সাদিকুজ্জামান বিকি। প্রথম দিন টুনামেন্টের উদ্বোধন করেন সাংবাদিক আকরাম উদ্দিন।  বৃহস্পতিবার রাতে খেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী মো. শফিকুর রহমান, মো. ইকবাল হোসেন, মো. জসীম উদ্দিন প্রমুখ। খেলার তত্ত্বাবধানে ছিলেন মো. কমর উদ্দিন, মো. সেরুল মিয়া, করিব আহমদ, জিয়াউর রহমান, চপল মিয়া।

  • [১]