- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূর্বপাগলায় পরিকল্পনামন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলোতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসীম উদ্দিন শরীফি, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদূর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি রফিক খান, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সমুজ আলী , আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমদ, সমাজ সেবী আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দীন, জালাল উদ্দীন প্রমুখ।

  • [১]