স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুম’আ দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। ওইদিন কমিটি গঠন উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলী আজগর। সভায় মুক্ত আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের সম্মতিক্রমে আলহাজ্ব মো. আবিদুর রহমানকে সভাপতি, আলহাজ্ব সাবাজুর রহমানকে সহসভাপতি, মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আলী গফুরকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. নবী হোসেন পরশ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শফিকুর রহমান, সাংবাদিক আকরাম উদ্দিন, জসিম উদ্দিন, রফিক উদ্দিন, নুরুল ইসলাম, আমিনুর রহমান, মো. বিরুদ্দীন প্রমুখ।