- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূর্ব নতুন পাড়ায় সার্বজনীন দুর্গা মন্দিরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
শহরের পূর্ব নতুনপাড়া সার্বজনীন দুর্গা মন্দির বিষ্ণু পূজার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দিনে বিষ্ণু পূজা এবং রাতে গীতা পাঠের মাধ্যমে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে।
পূর্ব নতুনপাড়ার মূল সড়কের পাশে সম্প্রতি সার্বজনীন দূর্গা মন্দিরের জন্য ৪ শতক জমি ক্রয় করা হয়। পরে এই জমির মধ্যেই অস্থায়ীভাবে মন্দির নির্মাণের কাজ করে শুক্রবার পূজা অর্চনা হয়।
পূর্ব নতুনপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা  কমিটির সভাপতি ডা. জ্যোতিষ কান্তি সিংহ সামন্ত, দুর্গা পূজা কমিটির সভাপতি সুভাস রায়, সাধারণ সম্পাদক সুশান্ত রায় মহল্লাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আসন্ন দুর্গা পূজা ভালোভাবে উদযাপন এবং নতুন মন্দির স্থায়ীভাবে নির্মাণে সক্রিয়ভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

  • [১]