দ. সুনমাগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের হল রুমে পূর্ব পাগলা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তা হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব শামীম আহমদ ও উদ্যোক্তা ওবায়দুর রহমান মিলনের যৌথ পরিচালনায় সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রুবিনা আক্তার, দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এইচ,এম মোশাহিদ আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সমুজ আলী, মুজিবুর রহমান মুজিব, আলী হোসেন, সাবেক মেম্বার আরজক আলী, ইউপি সদস্য আব্দাল মিয়া, সুমন আহমদ এহিয়া, মহিম উদ্দিন, ইউপি সদস্যা কুহিনুর বেগম, মাও. ছালিক আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কাজী মাসুক আহমদ, এনজিও কর্মী রত্মা রানী দাস, শৈলেশ সুত্র ধর, রনজিত সূত্র ধর, লাকী বেগম, সমাজ সেবী কামাল হোসেন প্রমুখ।