- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় উপজেলার বীরগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম মালেকের সভাপতিত্বে, যুবদল নেতা ডা. শায়খুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মো.সুহেল মিয়া।
বিশেষ অতিথি  
 হিসাবে বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মবু, সংগঠনিক সম্পাদক ডা. নুরুল ইসলাম, বিএনপি নেতা আস্তফা মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল পারভেজ সাজন, বাহা উদ্দিন ইকবাল, মনোয়ার হোসেন মিন্টু, তুরন খাঁন।
সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য ডা.আব্দুছ ছালাম, আলা উদ্দিন, আবু তাহের খাঁন, জিউর রহমান, মনাই মিয়া, যুবদল নেতা আশরাফুল ইসলাম, যুবদল নেতা সজ্জাত মিয়া, আব্দুলাহ, দোলন আহমদ, শাহজাহান মিয়া, সেবু মিয়া, সয়েজ আহমদ, জিল্লুল হক, জালাল উদ্দিন, আল আমিন, ওয়াহিদ, নাজিম, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি তজমুল আলী, ২নং ওয়ার্ড যুবদল সভাপতি জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি তোফায়েল আহমদ, ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি রবিউল হাসান, ৫নং ওয়ার্ড সভাপতি কাদির আহমদ প্রমুখ।

  • [১]