- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৃথকভাবে শহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
পৃথকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল। সোমবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাস্টস্টেশন এলাকায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন আহমেদ,   
 রেজাউল হক, অ্যাড. শেরেনুর আলী, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, নাসিম উদ্দিন লালা, শুয়েব আহমদ, মামুনুর রশিদ শান্তি, যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, মমিনুল হক কালারা চান, সুহেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, সামছুজ্জামান, তফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, রাসেল আহমদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মিশুক আহমেদ প্রমুখ।
কেক কাটা শেষে কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
এছাড়া ছাত্রদলের একাংশের আয়োজনে উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ ফরহাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মদরিছ মিয়া চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, সদর থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাক আহমেদ, জেলা পেশাজীবি দলের সভাপতি কামরুল হাসান চৌধুরী, সহ-সভাপতি ডা. শাহ মঙ্গনুল হক মসরু, সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসেন, পেশাজীবি দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাসেম, পেশাজীবি দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, আইনজীবি ফোরামের নেতা অ্যাড. শহীদুল ইসলাম, সরকারী কলেজের ছাত্রলের সাবেক সভাপতি আব্দুল করিম, সাবেক জেলা ছাত্রদল নেতা মাহফুজ আহমেদ, জেলা ছাত্রদল নেতা জাকারিয়া আলম অপু, কাজী মিছবাহ, শেখ আলমগীর, এইচ.এম.আলমগীর, রাসেল আহমদ, মালেক মিয়া, তোফাজল আহমদ, শাহাদাত হোসেন তারেক,  মো.সাইফুল ইসলাম রাহি, সুজন পাল, জুনায়েদ আহমেদ, মহিম উদ্দিন সাদ্দাম, সুজাত, শাহাব উদ্দিন, মোস্তাক আহমেদ, মুন্না আহমেদ প্রমুখ।
এদিকে  জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায়  পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মহিন খান ময়না। এ ছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র দলের যুগ্মআহবায়ক ইকবাল হোসেন, জেলা ছাত্রদল নেতা জালাল আহমদ, আসলাম হোসেন মিল্টন, সাগর আহমদ, উপজেলা ছাত্রদলের জনি, রাহি, অনিক, মুন্না, সোহাগ, ডা.বুরহান উদ্দিন, মতিউর, আল আমিন, জাকির, ফুরকান, ইউসুফ, সরকারী কলেজ ছাত্রদলের নেতা,জুয়েল, রাফসান,মাহবুব, রাবেদ, সাদ্দাম, রায়হান, বুরহান, প্রমুখ।

  • [১]