- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৃথক মামলায় আসামী ৩২২, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার. তাহিরপুর
তাহিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। আসামী করা হয়েছে ৩২২ জনকে। উপজেলা টেকাটুকিয়া গ্রামে বর্মণ পল্লীতে হামলার ঘটনায় ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করা হয়েছে। এই মামলার ৫ আসামী গ্রেপ্তার হয়েছে।
উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের পরাজিত ইউপি সদস্য আলা উদ্দিনের সমর্থকরা সোমবার রাত নয় টায় টেকাটুকিয়া গ্রামে এসে বর্মণ পল্লীতে হামলা করে। এসময় সুকেশ বর্মণ, ঋতুরাজ বর্মণ, খেলন বর্মণ ও অলকেশ বর্মণ আহত হয়। এই গ্রামের কালিমন্দিরে থাকা সরস্বতী মূর্তিও এসময় ভাংচুর হয়। এ ঘটনায় গ্রামের ঘোষ বর্মণের ছেলে গোপাল বর্মণ বাদী হয়ে ২২ জনের নামোল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত আসামী দিয়ে বুধবার সকালে মামলা (মামলা নম্বর-৪, তারিখ ০৯.০২.২২, দ-বিধির ১০৯, ১৪৩, ৪৪৭,৩২৩ ও ৫০৬ ধারা) করেছেন। তবে মামলায় মূর্তি ভাঙার কথা উল্লেখ করা হয় নি।
এ ঘটনায় বুধবার বিকালে পুলিশ রসুলপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পরাজিত ইউপি সদস্য আলাউদ্দিন (৩৭), লাল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪১), মতি মিয়ার ছেলে চাঁন মিয়া (৪৮), সোনা মিয়ার ছেলে সাকিল মিয়া (২২) ও আব্দুল মনাফের ছেলে নূর মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, ভোটের দিন (৭ জানুয়ারি) লামাগাঁও কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীদের উপর হামলার ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হরিনারায়ণ বিশ^াস বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত দুই-তিনশ জনকে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, টেকাটুকিয়ায় বর্মণ পল্লীতে হামলার ঘটনায় আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। বর্মণ পল্লীতে হামলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। লামাগাঁওয়ের ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি।

  • [১]