- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌরকর ধার্য্যরে প্রতিবাদে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ১২ দিন পর আবারো ধর্মঘট

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে অনির্দিষ্ঠকালের জন্য অটোটেম্পু-অটোরিক্সা ধর্মঘটের ডাক দিয়েছে। ছাতক পৌরসভা কর্তৃক ধার্য্যকৃত ফোরষ্ট্রোক প্রতি দৈনিক ১০ টাকা করে পৌরকর ধার্য্যরে প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ছাতক-গোবিন্দগঞ্জ   সড়কে ফোরষ্ট্রোক চলাচল বন্ধ করে দেয় ফোরষ্ট্রোক শ্রমিকরা।
ধর্মঘট চলাকালে সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে ট্রাক, পিকআপ ও ফোরষ্ট্রোক চালকদের উপর গোবিন্দগঞ্জ পয়েন্টে হামলা করেছে অবরোধকারীরা। এসময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা।
এ ঘটনার প্রতিবাদে রাতে ছাতক শহরে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ছাতক শাখার সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক শুকুর মিয় সহ পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

  • [১]