স্টাফ রিপোর্টার
দুর্যোগ-ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্যের এক পর্যায়ে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলকে উদ্দেশ্য করে বলেন,‘ পৌরসভার সকল ড্রেনেই ময়লা ভর্তি। আমার বাসভবনের পানি নামে না। পৌরসভার নির্বাহী প্রকৌশলীকেও
বিষয়টি জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। এই কাজ পৌরসভার মূল দায়িত্বের মধ্যে পড়ে। ড্রেনেজ পরিস্কার না থাকলে ক্রান্তিকালে আরো বড় সংকট সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ‘আমরা সকলে মিলে ক্লিন সুনামগঞ্জ-গ্রীন সুনামগঞ্জ’ কর্মসূচি গ্রহণ করতে পারি। প্রয়োজনে আমিও কোদাল হাতে নেব।
পরে রেড ক্রিসেন্টের সেক্রেটারী মতিউর রহমান পীর কালীবাড়ী সড়কের উপরের একটি ভাঙনের কথা উল্লেখ করে বলেন ,‘ইটের কংক্রিট দিয়ে এসব গর্ত ভরাট করা যায়। এসব বিষয়ে সংবেদনশীল হতে হবে।’