- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের অর্ধদিবস কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
‘সরকারি কোষাগার থেকে বেতন বাতা প্রাপ্তি আমাদের অধিকার’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর কর্মকতা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রাপ্তির লক্ষ্যে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন। সোমবার সকাল ৯টা থেকে  দুপুর ৫টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভার সামনে এই কর্মবিরতি পালিত হয়।
পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুর মিয়ার পচিালনায় এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, পৌরসভার সচিব মো. শামছুদ্দিন, সিলেট বিভাগের সার্ভিস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌরসভার কর্মচারী শুক্লা রায় চৌধুরী, জ্যোতিলাল সরকার, বজলুল হক, সন্তোষ কুমার দাস, সেলিম উদ্দিন প্রমুখ।
এদিকে ছাতক পৌরসভায়ও এ কর্মবিরতি পালন করেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেলে ৫ পর্যন্ত ছাতক পৌরসভার  
 সকল কর্মকর্তা ও কর্মচারী কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন।
ছাতক পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি উপ সহকারী প্রকৌশলী অজয় কিশোর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দের পরিচালনায় অনুষ্ঠিত কর্মবিরতি পালনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, হিসাব রক্ষন কর্মকর্তা কুলছুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর্মচারী সহিদুল হক মোলা, চন্দন বর্ধন, অজিত কুমার দাস, শিলা বড়–য়া, লাভলী ব্যানার্জী, কুন্তলা রায়, শিল্পী দে, কেতকী রঞ্জন আচার্য, নজির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার কর্মবিরতি চলাকালে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি পৌর সচিব মোবারক হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার কর আদায়কারী রশীদ আলী, সহকারী কর আদায়কারী আবদুস সালাম, সহকারী কর নির্ধারক এলাইছ মিয়া, বাজার কর আদায়কারী বিমল বণিক, টিকাদানকারী  মাহমুদা বেগম, স্টোর কিপার রনজিত শীল, সহকারী কর আদায়কারী অসিত পাল, লাইসেন্স পরিদর্শক বিল্পু রঞ্জন সরকার, নিন্ম সহকারী কাম-মুদ্রাক্ষরিক রুবী রানী দেব, কার্য সহকারী পুলক রায়, বিদ্যুৎ মিস্ত্রী রফিকুল ইসলাম, টিকাদানকারী বিপ্রেশ মৈত্র অফিস সহায়ক আইনুল হক প্রমুখ।

  • [১]