- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌর আওয়ামী লীগের হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র ও আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল। পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির  মিছবাহ, পৌরসভার ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ রিগ্যান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. আজিজুল হক বিপ্লব, সুলেমান আহমেদ প্রমূখ। উল্লেখ্য, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকস প্রতিযোগিতায় চার শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। আগামী ১৭আগস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]