স্টাফ রিপোর্টার
পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ২টি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, পোড়া তেলের ব্যবহার ও ক্যামিকেল ব্যবহারের জন্য নুরানী মোল্লা রেস্টুরেন্টকে ১৫ হাজার, মেয়াদ-মূল্যহীন দধি উৎপাদন ও অস্বাস্থকর পরিবেশের জন্য দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অঃ দাঃ) মো. জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা খালেক খান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রতিনিধি ব্যবসাসী মো.নূরে আলম এবং সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী।