- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌর এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।   
রবিবার দুপুর সাড়ে ১২ টায় পোড়া তেলের ব্যবহার ও খাবার ঢেকে না রাখার জন্য সুরঞ্জন রেস্টুরেন্টকে ১ হাজার ৫শ ও মায়া রেস্টুরেন্টকে ৬শ, মিষ্টি তৈরীর জন্য পোকা জন্মানো ছানা ব্যবহার, পোড়া তেল ব্যবহার  ও নোংরা পরিবেশের জন্য আম্বিয়া বেকারী ও মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা     জরিমানা করা হয়।
এ সময় মৌসুমী ফল আমে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় আমে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম ও  সহযোগিতা করেন জেলা ক্যাব, জেলা চেম্বার অব কমার্স, সদর থানার উপ-পরিদর্শক গৌতম ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]