- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে সুনামগঞ্জ পৌর শহরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের এসোসিয়েশন।  বুধবার দুপুরে এসোসিয়েশন’র আয়োজনে পৌর চত্বরের সামনে এই মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহাকারি প্রকৌশলী কালী কৃষ্ণ পালের পরিচালনায় বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক  মো. সাজুর মিয়া, উপ-সহকারী প্রকৌশলী হেলাল আবেদীন, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, প্রধান অফিস সহকারি মাহতাব উদ্দিন চৌধুরী, মতি লাল রায়,     
ফরিদ আলী, নজির উদ্দিন, রফিক উদ্দিন, শাহজান মিয়া, শুক্লা রায়, মলিনা দেব, বজলুল হক, উত্তম প্রকাশ দাশ, নুরুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের টাকা প্রদানের দাবি জানান। অন্যথায় দাবী আদায়ের জন্য আরো কঠিন কর্মসূচী প্রদানেরও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
এদিকে একই দাবিতে ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করেছেন। বুধবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা।
পৌর ফেডারেশন ছাতকের আহবায়ক ও ছাতক পৌরসভার সচিব মাহমুদ আলম মামুনের সভাপতিত্বে ও কর্মচারী কল্যাণব্রত দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ রায়, হিসাবরক্ষণ কর্মকর্তা এমদাদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, কর নির্ধারক শহীদুল হক মোলা, হিসাবরক্ষক কুলছুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর্মচারী রতন চন্দ্র দে, নাজীর হোসেন, শিলা বড়ূয়া, লাভলী ব্যানার্জী, চন্দন বর্ধন, কুন্তলা রায়, শিল্পী দে, দানিয়া নিজামী জন, ফজলুল হক, জুয়েল রায়, শশাংক মালাকার, অর্পন দেবনাথ, আব্বাস উদ্দিন, রতন দাস প্রমুখ।

  • [১]