- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পৌর মেয়রের আশ্বাসে জুবিলীর শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
‘খেলার মাঠ দখল করে শহীদ মিনার হতে দেব না’ আবারো এমন শ্লোগান দিয়ে মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে জুবিলীর স্কুলের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টার মতো স্কুলের সামনের সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেয়নি শিক্ষার্থীরা। পরে পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল সকল ছাত্রদের স্কুলের ভিতরে নিয়ে যান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা  শহীদ মিনার চাই, কিন্তু খেলার মাঠ সংকোচন করে নয়, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন কোথাও যেন খেলার মাঠ সংকোচন না হয়। শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তারা খেলার মাঠে শহীদ মিনার হবে না- বলে আশ্বাস দিয়েছেন, আমরা এটিই বিশ্বাস করতে চাই, তোমরা ক্লাসে যাও, তোমাদের দাবির সঙ্গে আমাদের একাত্মতা রয়েছে। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে স্কুলে ফিরে যায়’।

  • [১]